ধুনটে বিএনপির বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা ময়নুল গ্রেপ্তার
র
রিপোর্টার- শাহ্ আলম জীবন
আপডেট: 1 week ago

বগুড়ার ধুনটে বিএনপির দায়ের করা বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান ময়নুল গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনের মামলায় মামদুদুর রহমান ময়নুল (৩৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ধেরুয়াহাটি গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মামদুদুর রহমান ময়নুল ধেরুয়াহাটি গ্রামের মোঃ আকতার হোসেন তালুকদারের ছেলে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ডিসেম্বর ধুনট থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলার তদন্তের স্বার্থে ময়নুলকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।






